একাধিক সাইবার অপরাধের অভিযোগের পর নিয়ামতপুরে বড় অভিযান,আটক কয়েকজন
নিয়ামতপুর হরিজন পাড়ায় সাইবার প্রতারণার অভিযোগে পুলিশের বড় অভিযান। আসানসোল সাইবার থানা ও কুলটি থানার যৌথ তল্লাশিতে কয়েকজন আটক। দেশজোড়া প্রতারণার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কুলটির নিয়ামতপুর হরিজন পাড়ায় সকাল থেকেই জোরদার পুলিশি অভিযান চলছে। এলাকায় একের পর এক সাইবার অপরাধের অভিযোগ সামনে আসায় পুলিশের নজরে এসেছে এই এলাকা। অভিযোগ, দেশজুড়ে একাধিক সাইবার প্রতারণার ঘটনায় এই এলাকার কয়েকজনের যোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই আসানসোল সাইবার থানা, কুলটি থানা এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। অভিযানের সময় কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে এবং তদন্তে কী তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাইবার প্রতারণার সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
