রাতের অন্ধকার নয়, এবার দিনেই মাটি পাচারের অভিযোগ! উত্তপ্ত শালকুমারহাট!

তপন রায়,মানুষের মতামত:রাতের অন্ধকার নয়,দিনের আলোতেই নির্মীয়মাণ মহাসড়কের মাটি অন্যত্র পাচারের অভিযোগ উঠল শালকুমারহাট এলাকায়। স্থানীয়দের অভিযোগ, একের পর এক ডাম্পারে করে শিলতোর্ষা নদীর চর এলাকা থেকে মাটি এনে রাস্তার ধারে, নালা সংলগ্ন জায়গা ও নিচু জমিতে ফেলা হচ্ছে। রবিবার একটি ডাম্পার রাজ্য সড়কের উপর ফেঁসে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়। স্থানীয় টোটোচালক রাকেশ হোসেনের দাবি, ওইদিন দশটিরও বেশি ডাম্পার মাটি ফেলতে এসেছিল। এক ডাম্পারচালক রাজনৈতিক এক নেতার নির্দেশে মাটি ফেলার দাবি করলেও তাঁর নাম প্রকাশ করেননি।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজের জন্য উত্তোলিত মাটি মূলত প্রকল্পের কাজেই ব্যবহারের কথা।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক নজরদারি ও মাটি পরিবহণের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
