শিল্প বিনিয়োগে জোর পুরুলিয়ায়,১০ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থানের দাবি মুখ্যমন্ত্রীর!
নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পানীয় জল প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি পুরুলিয়ায় শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবাজারে প্রায় ১,১৭৩ কোটি টাকার প্রকল্পের কথা তুলে ধরে তিনি জানান, জাইকার মেজিয়া, রঘুনাথপুর-সহ একাধিক এলাকায় নতুন শিল্প স্থাপনের কাজ এগোচ্ছে।
সরকারের দাবি, এই শিল্প প্রকল্পগুলি বাস্তবায়িত হলে জেলায় প্রায় ১০ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। শিল্পায়নের মাধ্যমে জঙ্গলমহলের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জঙ্গলমহলের যে সমস্ত ভাইয়েরা কাজের জন্য অন্য রাজ্যে গিয়েছেন, রাজ্যে ফিরে আসুন। শিল্পে ভরিয়ে দেব।”

