স্বরূপনগর সীমান্তে ৫০ বাংলাদেশি বিএসএফের হাতে, পুশ ব্যাক নিয়ে বিএসএফ-বিজিবি প্রশাসনিক বৈঠক!
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে ৫০ জন বাংলাদেশি নাগরিককে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো বা ‘পুশ ব্যাক’ প্রক্রিয়া নিয়ে সীমান্তে তৎপরতা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়ের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফের মধ্যে প্রশাসনিক পর্যায়ে বৈঠক চলছে।
বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনাকে ঘিরে স্বরূপনগর সীমান্ত এলাকায় প্রশাসনিক নজরদারি আরও বাড়ানো হয়েছে।

