শনিবার, অক্টোবর 24, 2026
15:41:41 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ময়নাগুড়িতে প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে পুলিশের হানা, মারধরের অভিযোগে উত্তেজনা

ময়নাগুড়িতে প্রাক্তন বিজেপি বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে দলীয় কর্মীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ। লিখিত অভিযোগের পর তাঁর বাড়িতে পুলিশের হানা ঘিরে উত্তেজনা।

তপন রায়,মানুষের মতামত:দলীয় কর্মীকে মারধর ও প্রাণে মারার চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল ময়নাগুড়িতে। প্রাক্তন বিজেপি বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা গোপাল সরকার।সেই অভিযোগের ভিত্তিতে শনিবার ভোররাতে কৌশিক রায়ের বাড়িতে পৌঁছয় পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান কৌশিক-অনুগামীরা বলে জানা গিয়েছে।

অভিযোগকারী গোপাল সরকারের দাবি, গত ২২ অক্টোবর বিকেল সাড়ে ৩টা নাগাদ ভাঙ্গামালি এলাকায় এক পরিচিত ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তিনি। সেই সময় কৌশিক রায় দলবল নিয়ে সেখানে পৌঁছন। এরপর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

২৩ অক্টোবর ময়নাগুড়ি থানায় দায়ের করা অভিযোগপত্রে গোপাল সরকার দাবি করেছেন, তাঁকে চড়-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকী, গলা চেপে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। ঘটনার পর ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসা করান বলে জানা গিয়েছে।এই ঘটনায় বিজেপির অন্দরেই সংঘাতের জল্পনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে কৌশিক রায়ের বক্তব্য এবং পুলিশের পরবর্তী পদক্ষেপ এখনও স্পষ্ট নয়। অভিযোগের সত্যতা তদন্তের পরই জানা যাবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন