শনিবার, অক্টোবর 24, 2026
01:38:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিশ্বমঞ্চে বাংলার গর্ব! প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেইন পদক পেলেন বিজ্ঞানী অশোক সেন

আন্তর্জাতিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন। স্ট্রিং থিওরি নিয়ে তাঁর গবেষণা বিশ্বজুড়ে স্বীকৃত।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:পদার্থবিজ্ঞানে নজির গড়লেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ অস্কার ক্লেইন মেডেল পেয়ে প্রথম ভারতীয় পদার্থবিদ হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি। ২২ অক্টোবর স্টকহোম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই স্বীকৃতি আসে।

স্ট্রিং থিওরি নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা আধুনিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশেষত, ‘এস-ডুয়ালিটি’, ব্ল্যাক হোলের এনট্রপি গণনা এবং স্ট্রিং ফিল্ড থিওরি নিয়ে তাঁর কাজ আন্তর্জাতিক মহলে স্বীকৃত। বর্তমানে তিনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধীন বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে ‘আইসিটিএস-ইনফোসিস মাধব চেয়ার প্রফেসর’ হিসেবে কর্মরত।

১৯৫৬ সালে কলকাতায় জন্ম অশোক সেনের। তাঁর ঝুলিতে রয়েছে ২০০১ সালের পদ্মশ্রী, ২০১৩ সালের পদ্মভূষণ এবং ২০১২ সালের ফান্ডামেন্টাল ফিজিক্স প্রাইজ। ১৯৯৮ সালে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। অস্কার ক্লেইন পদকটি ১৯৮৮ সালে চালু হয়। এর আগে স্টিভেন ওয়াইনবার্গ, হ্যান্স বেথে ও স্টিফেন হকিংয়ের মতো বিশিষ্ট বিজ্ঞানীরা এই সম্মান পেয়েছেন। অশোক সেনের এই সাফল্য ভারতীয় বিজ্ঞানচর্চার আন্তর্জাতিক মর্যাদাকে আরও উজ্জ্বল করল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন