NewsPoliticsPublic Interest NewsRecent News

বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেফতার, উদ্ধার ৮০ লক্ষ টাকা ও সরকারি ত্রিপল!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, দীর্ঘ সময় গা-ঢাকা দিয়ে থাকার পর বাদুড়িয়া থানার পুলিশ গোপন আস্তানা থেকে তাঁকে আটক করে।

এর আগে পুলিশ একটি পার্টি অফিস এবং একটি বাগানবাড়ি থেকে প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল উদ্ধার করেছিল। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে বাদুড়িয়া থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়।

পুলিশ সূত্রে খবর, গত রাতে আরও একটি গোপন ডেরা থেকে প্রায় ৮০ লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অন্য একটি গোপন আস্তানা থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *