শনিবার, নভেম্বর 7, 2026
21:22:46 | কলকাতা
সর্বশেষ সংবাদ

“হিম্মত থাকলে আমার বুকের উপর বুলডোজার চালান!”কালীঘাটে দাঁড়িয়ে বিস্ফোরক মমতা,পুলিশ-প্রশাসনকে কড়া হুঁশিয়ারি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনার পর কালীঘাটে পৌঁছে পুলিশ-প্রশাসনকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুলডোজার নিয়ে চ্যালেঞ্জ, জনরোষের হুঁশিয়ারি।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে কালীঘাটের বাড়ির সামনে সংঘর্ষ ও উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই পুলিশ-প্রশাসন ও বিরোধীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর বিস্ফোরক মন্তব্য, “হিম্মত থাকলে আমার বুকের উপর বুলডোজার চালান!”

মমতার অভিযোগ, রাতভর পাড়ার ক্লাবে কাজ করতে দেওয়া হয়নি এবং রাস্তার উপর বেআইনিভাবে পুজোর আয়োজন করে তাঁদের বাড়িতে যাতায়াতে বাধা সৃষ্টি করা হচ্ছে। রাত দুটোয় বহিরাগতদের নিয়ে এসে হামলার অভিযোগও তোলেন তিনি।

রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিককে নাম না করে নিশানা করে মমতা বলেন, সাধারণ মানুষের মধ্যে জনরোষ তৈরি হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। পাশাপাশি রাজ্যের মহিলাদের প্রতিবাদে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।জন্মদিনের সকালে অভিষেকের বাড়ির সামনে দাঁড়িয়ে মমতার এই কড়া বার্তা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন