শনিবার, নভেম্বর 7, 2026
21:44:46 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘বিজেমূল’ তত্ত্ব কি আসলে বড় রাজনৈতিক ষড়যন্ত্র?বাম-তৃণমূলের গোপন আঁতাত নিয়ে বিস্ফোরক দাবি বিজেপির!

‘বিজেমূল’ তত্ত্বকে রাজনৈতিক প্রচার বলে পাল্টা আক্রমণ বিজেপির।২০২১ ও ২০২৪ সালের নির্বাচনে বাম-তৃণমূলের গোপন আঁতাতের অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:’বিজেমূল’ তত্ত্বকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা ন্যারেটিভ আখ্যা দিয়ে এখন পাল্টা আক্রমণাত্মক কৌশল নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শীর্ষ নেতারা—এমনকি শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতৃত্বের বড় অংশ—দাবি করছেন,এত দিন ধরে সিপিএম ও অন্যান্য বাম দলগুলি যে ‘বিজেমূল’ স্লোগান তুলে প্রচার চালিয়েছিল, তা ছিল বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করার একটি পরিকল্পিত চক্রান্ত।বিজেপির অন্দরমহলের দাবি, বস্তুত একুশের বিধানসভা নির্বাচন থেকেই গোপনে এবং চব্বিশের লোকসভা নির্বাচনে প্রকাশ্যে বাম-অতিবাম ও তৃণমূল কংগ্রেসের মধ্যে এক গভীর আঁতাত গড়ে উঠেছে।

বিজেপি শিবিরের মতে, সিপিআই(এম)-এর মতো মূলধারার বাম দল থেকে শুরু করে সিপিআই(এম-এল) লিবারেশনের মতো অতিবাম দলগুলি কেবল কংগ্রেসের সঙ্গেই নয়, তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতে এবং বিজেপিকে রোখার উদ্দেশ্যে একজোট হয়ে কাজ করছে। এই গোপন সমীকরণের বাস্তব প্রমাণ হিসেবে বিজেপির নেতারা চব্বিশের লোকসভা নির্বাচনের বহরমপুর ও মুর্শিদাবাদ সহ একাধিক কেন্দ্রের উদাহরণ তুলে ধরছেন। বিজেপির অভ্যন্তরীণ পর্যবেক্ষণ, চব্বিশের লোকসভায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে লোকসভায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন,যা শেষ পর্যন্ত তৃণমূলেরই প্রার্থী আবু তাহেরের কৌশলে ব্যর্থ হয়। এ ছাড়া রাজ্যের একঝাঁক আসনে সিপিআই(এম) পরিকল্পিতভাবে ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে বলে বিজেপির অন্দরে দীর্ঘদিনের ক্ষোভ ও অভিযোগ।

বিজেপি নেতারা এখন জোরকদমে প্রচার শুরু করেছেন যে,বাম ও অতিবামদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল শিবিরের আঁতাত নতুন নয়।একুশ বা চব্বিশের নির্বাচন ছাড়াও,রাজনৈতিক সুবিধা পেতে বহু আগে থেকেই এই ধরনের গোপন সমঝোতার রাজনীতি চলছে। বিজেপির দাবি,সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতেই বামেরা ‘বিজেমূল’ তত্ত্বের আবহে জল ঢালত,যার মূল উদ্দেশ্য ছিল বিজেপি বিরোধী ভোটব্যাঙ্ককে বামেদের দিকে টেনে আনা এবং শেষ বিচারে তৃণমূলেরই জয়ের পথ প্রশস্ত করা।আসন্ন নির্বাচন ও রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাম-তৃণমূল গোপন ‘ডিল’-এর এই অভিযোগকে সামনে রেখে বিজেপি যে রাজ্য রাজনীতিতে এক নতুন ধারার প্রচার অভিযান জোরদার করতে চলেছে,তা স্পষ্ট।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন