শুক্রবার, অক্টোবর 30, 2026
22:41:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘ওকে মার্বেল খেলতে দেখেছি, রাজনীতিতে একেবারে নোভিস!’ অভিষেককে তীব্র কটাক্ষ শিশির অধিকারীর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পাল্টা জবাব শিশির অধিকারীর। ‘ও একেবারে বাচ্চা ছেলে, রাজনীতিতে নোভিস’ মন্তব্যে নতুন করে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পাল্টা এবার সরব প্রবীণ রাজনীতিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। অভিষেককে সরাসরি কটাক্ষ করে তিনি বলেন, ‘ও একেবারে বাচ্চা ছেলে। ওকে মার্বেল খেলতে দেখেছি। ওর সম্পর্কে মন্তব্য করতেও কষ্ট লাগে।’

তৃণমূল নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে অভিষেকের দেওয়া হুঁশিয়ারির জবাবে শিশির অধিকারীর মন্তব্য,‘ও রাজনীতিতে একেবারে নবিস। ওর হুমকির কোনও দাম নেই। আগে নিজেকে সঠিক প্রমাণ করে আদালত থেকে বেরিয়ে আসুক, তারপর অন্য কথা।’

এখানেই থামেননি বর্ষীয়ান নেতা। তাঁর দাবি, ‘অনেককেই জেলে যেতে হবে। মোদীজি গড়ের মাঠে দাঁড়িয়ে বলে গিয়েছেন। আস্তে আস্তে সবাই ভিতরে চলে যাবে।’

অভিষেককে উদ্দেশ করে তাঁর আরও পরামর্শ, ‘হম্বিতম্বি একটু কম করলে ভালো।’

অভিষেকের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শুরু করে তাঁর হুঁশিয়ারি—সবকিছুকেই এদিন কটাক্ষ করেন শিশির অধিকারী। দুই রাজনৈতিক শিবিরের এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন