রবিবার, অক্টোবর 4, 2026
22:03:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

স্ত্রী বিজেপির সাংসদ, স্বামী কি ফিরবেন কংগ্রেসে?অমরিন্দরকে ঘিরে পাঞ্জাবে নতুন সমীকরণ

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে কংগ্রেসে ফেরানোর উদ্যোগের জল্পনা।সচিন পাইলটের সঙ্গে তাঁর কথাবার্তা ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পাতিয়ালার মহারাজ ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেসের সঙ্গে বনিবনা না হওয়ায় ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। এবার পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস নিজের শক্তি বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে।এজন্য সচিন পাইলটকে পাঞ্জাবে দলের পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। সচিন পাইলটের সঙ্গে ভালো সম্পর্ক ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের। সচিন পাইলট ইতিমধ্যে অমরিন্দর সিংয়ের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন বলে খবরে প্রকাশ। সচিন চাইছেন যে অমরিন্দর সিং নতুন করে পাঞ্জাবের রাজনৈতিক ময়দানে নামুন এবং কংগ্রেসে যোগ দিন। অমরিন্দরের স্ত্রী এখন ভারতীয় জনতা পার্টির সাংসদ। তা সত্ত্বেও অমরিন্দর সিং কংগ্রেসে যোগ দিতে পারেন এমন জল্পনা জোরদার রয়েছে। কংগ্রেস মনে করছে পাঞ্জাবে বিগত পাঁচ বছরে আম আদমি পার্টির অপশাসন ও ড্রাগ মাফিয়াদের স্বর্গরাজ্য গড়ে ওঠা আইনশৃঙ্খলার অবনতির কারণে মানুষ ত্যাক্ত বিরক্ত ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে। তাই আম আদমি পার্টির বিরুদ্ধে কংগ্রেসই প্রধান শক্তি যারা তাকে সরিয়ে সরকার গঠন করতে পারে।পাঞ্জাবে ভারতীয় জনতা পার্টি বা শিরোমণি অকালী দল থাকলেও এই মুহূর্তে কংগ্রেসই যে আম আদমি পার্টির মূল প্রতিদ্বন্দ্বী তা মানছেন রাজনৈতিক মহল। সেজন্য সচিন পাইলট পর্যবেক্ষক হওয়ার পর পাঞ্জাবে কোন ফাঁকফোকর রাখতে চাইছেন না। তিনি চাইছেন বেশি করে মানুষকে কংগ্রেসে সমবেত করতে। এই লক্ষ্যেই তিনি পাতিয়ালার মহারাজা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন।

ক্যাপ্টেন অমরিন্দর সিং বিজেপির বর্তমান আচরণে যথেষ্ট বিরক্ত। অমরিন্দর সিংয়ের সঙ্গে বিজেপির নেতারা কোন যোগাযোগ রাখেন না বলেই তার অভিযোগ। ফলে নির্বাচনের মুখে অমরিন্দর সিং যদি কংগ্রেসে যোগ দেন তা কোন অপ্রত্যাশিত ঘটনা হবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন