স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন নিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি ডেরেক ও’ব্রায়েনের। তৃণমূলকে চেয়ারম্যান পদ না দেওয়া,বিল কমিটিতে পাঠানোর হার ও সংসদের কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনকে চিঠি দিয়ে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ৩ অক্টোবরের চিঠিতে তিনি দাবি করেছেন,২০২৬-২৭ সালের জন্য রাজ্যসভার আওতাধীন আটটি ডিপার্টমেন্ট-রিলেটেড স্ট্যান্ডিং কমিটির কোনওটির চেয়ারম্যান পদেই তৃণমূলকে দায়িত্ব দেওয়া হয়নি।
চিঠিতে ডেরেকের অভিযোগ,রাজ্যসভায় বিজেপি বৃহত্তম দল, এরপর কংগ্রেস ও তৃণমূল। তাঁর দাবি, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সালেও তৃণমূলকে কমিটির চেয়ারম্যান পদ থেকে বঞ্চিত করা হয়েছিল। একই সঙ্গে সংসদীয় ব্যবস্থার কয়েকটি পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ডেরেক উল্লেখ করেছেন, ২০০৪-০৯ সময়ে ১০টি বিলের মধ্যে ছয়টি কমিটির কাছে পাঠানো হলেও ২০১৯-২৪ সময়ে মাত্র দু’টি বিল পাঠানো হয়েছিল। তাঁর অভিযোগ,অধিবেশনের সময়ও কমেছে। ২০১৯ থেকে লোকসভার ডেপুটি স্পিকারের পদও শূন্য রয়েছে।এই পরিস্থিতিকে তিনি ‘সংসদকে গভীর অন্ধকার কক্ষে পরিণত করা’ বলে মন্তব্য করেছেন।
