রবিবার, অক্টোবর 4, 2026
22:06:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির বড় চমক! বাংলায় প্রার্থী কোয়েল মল্লিক

৪ অক্টোবরের বিজেপির কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ডে প্রার্থী দিনেশ আর্য।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:রাজ্যসভা উপ-নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অভিনেত্রী তথা রাজনৈতিক কর্মী কোয়েল মল্লিকের। একইসঙ্গে উত্তরাখণ্ডে হতে চলা রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনের জন্য দিনেশ আর্যকে প্রার্থী করা হয়েছে। বাংলায় রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিকের নাম ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দলীয় সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই প্রার্থিতা ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিসরেও বাড়ছে কৌতূহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন