রবিবার, অক্টোবর 4, 2026
22:49:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ওড়িশা থেকে আসছিল গাড়ি,কোলাঘাটে থামতেই ফাঁস হল গোপন কারবার!গ্রেফতার ৩

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে NH-16-র সার্ভিস রোডে পুলিশের অভিযানে টাটা সুমোর গোপন কুঠুরি থেকে ৬৫.৬৮ কেজি গাঁজা উদ্ধার।ঘটনায় গ্রেফতার ৩।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল।পুলিশ সূত্রে জানা গিয়েছে,বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার NH-16-এর সার্ভিস রোডে হলদিয়া মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। ওড়িশার দিক থেকে আসা একটি সন্দেহজনক টাটা সুমো গাড়ি আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা। তল্লাশির সময় গাড়িটির ছাদের নীচে বিশেষভাবে তৈরি একটি গোপন কুঠুরি থেকে ৬৪টি প্যাকেট উদ্ধার হয়। সেগুলিতে মোট আনুমানিক ৬৫.৬৮ কেজি গাঁজা ছিল বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা, গাড়ি, মোবাইল ফোন-সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কোলাঘাট থানায় NDPS Act,1985-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, মাদকের উৎস ও গন্তব্য কোথায়—তা জানতে তদন্ত শুরু হয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন