বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেরালায় ২০ বছর পুরনো দুর্নীতির অভিযোগের প্রাথমিক তদন্তের নির্দেশ। PATI-BEL প্রকল্প ও তৎকালীন পিডব্লিউডি দফতরের ভূমিকা খতিয়ে দেখবে ভিজিল্যান্স।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দ্য হিন্দু-র প্রতিবেদন অনুযায়ী, কেরালার কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ সরকার বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রায় ২০ বছর পুরনো একটি দুর্নীতির অভিযোগের প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছে।অভিযোগের সময় তিনি কেরালার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব ছিলেন।
কেরালা সরকারের নির্দেশে রাজ্যের ভিজিল্যান্স ও দুর্নীতি দমন ব্যুরোকে PATI-BEL কনসোর্টিয়ামের কার্যকলাপ খতিয়ে দেখতে বলা হয়েছে। অঙ্গমালি থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত মেইন সেন্ট্রাল রোড উন্নয়নের দায়িত্বে থাকা এই সংস্থার প্রকল্পে অস্বাভাবিক বিলম্ব ও ব্যয় বৃদ্ধির অভিযোগ উঠেছিল।
প্রকল্পটির প্রধান প্রকৌশলী লি সি বেন ২০০৬ সালে আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর পর ভিজিল্যান্স তদন্ত শুরু হয় এবং জ্ঞানেশ কুমারকে সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের চূড়ান্ত সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
