শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
15:58:10 | কলকাতা

নাচে ‘জিরো’ থেকে বলিউডের ড্যান্স কুইন! ক্যাটরিনার অজানা লড়াই

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে চর্চায় উঠে এসেছে তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনা। জনপ্রিয় কোরিওগ্রাফার বসকো মার্টিস জানিয়েছেন, একসময় ক্যাটরিনাকে নাচের ক্ষেত্রে ‘জিরো’ বলে মন্তব্য করা হয়েছিল। তবে সেই সমালোচনাকে বাধা হিসেবে না দেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে বদলে ফেলেন অভিনেত্রী।

পরবর্তীকালে একাধিক সিনেমায় তাঁর নাচ দর্শকদের নজর কাড়ে এবং বলিউডের অন্যতম জনপ্রিয় পারফর্মার হিসেবে পরিচিতি পান তিনি। ক্যাটরিনার নাচের দক্ষতার এই পরিবর্তন তাঁর অধ্যবসায় ও শেখার আগ্রহের উদাহরণ হিসেবেই তুলে ধরেছেন বসকো। পুরনো সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রীর সংগ্রামের গল্প।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।