শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
18:19:40 | কলকাতা

বাজারে নারী বিক্রেতাকে হেনস্থার অভিযোগ,ক্ষুব্ধ জনতার হাতে অভিযুক্ত! পরে পুলিশের হাতে তুলে

জেলা ভিত্তিক সংবাদ

মেদিনীপুরের চন্দ্রকোনায় নারী সবজি বিক্রেতাকে যৌন হেনস্থার অভিযোগে ক্ষুব্ধ জনতা এক ব্যক্তিকে হাতেনাতে ধরে খুঁটিতে বেঁধে মারধর করে। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মেদিনীপুর জেলার চন্দ্রকোনার শ্রীনগর সুপার মার্কেটে এক নারী সবজি বিক্রেতাকে ক্রমাগত যৌন হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগ। অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে খুঁটিতে বেঁধে গণধোলাই দিল ক্ষুব্ধ জনতা। পরবর্তীতে স্থানীয় বিজেপি নেতৃত্ব হিন্দু জাগরণ মঞ্চের হস্তক্ষেপে অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর বাজারে দীর্ঘদিন ধরে নিয়মিত সবজি বিক্রি করতেন এক মহিলা। অভিযোগ, বাজারে দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করত এক ব্যক্তি। সুযোগ পেলেই মহিলার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করা, এমনকি জোর করে চুম্বন করার মতো চরম অশ্লীল আচরণও চালাত সে। একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি,অভিযুক্তের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছিল।

আজ ফের বাজারে এসে ওই মহিলার ওপর একই ধরনের আচরণ শুরু করতেই ধৈর্যের বাঁধ ভাঙে স্থানীয়দের। মহিলার চিৎকার শুনে আশেপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন। ক্ষোভে ফেটে পড়ে জনতা তাকে বাজারের একটি বিদ্যুতের খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং শুরু হয় গণধোলাই। ধৃত ব্যক্তির নাম মানসুর খান। তার বাড়ি পার্শ্ববর্তী হুগলি জেলার গোঘাটের অনুপনগর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি নেতৃত্ব হিন্দু জাগরণ মঞ্চ। তাঁরা উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং চন্দ্রকোনা থানার পুলিশকে খবর দেন। এরপর অভিযুক্ত মানসুর খানকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।