শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
19:34:08 | কলকাতা

অস্ত্র ও বাংলাদেশি সিমের রহস্য!৫ দিনের পুলিশ হেফাজতে ‘গুরুমা’ পিপাসা হালদার

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

জলপাইগুড়িতে তল্লাশিতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ,বাংলাদেশি সিম ও জন্ম শংসাপত্র উদ্ধারের ঘটনায় ‘গুরুমা’ পিপাসা হালদারকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত।সম্ভাব্য অপরাধচক্রের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:অপরাধের জাল কতটা বিস্তৃত? তা জানতে বৃহ্নন্নলাদের “গুরুমা” পিপাসা হালদার’কে পাঁচদিনের জন্য হেফাজতে নিলো পুলিশ। শুক্রবার ধৃত পিপাসা হালদারকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ৷তার বিরুদ্ধে অস্ত্র আইন,প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ তিনটি অজামিন যোগ্য ধারারা সহ

প্রায় দশটি ধারায় মামলা করেছে পুলিশ। এদিন অভিযুক্তের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয়৷ অন্যদিকে, পুলিশের তরফে পাঁচদিনের হেফাজতের আবেদন জানানো হয় ৷দু-পক্ষের সওয়াল,জবাব শোনার পর জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক। পুলিশের আবেদন মঞ্জুর করে পিপাসা হালদারকে পাঁচদিনের পুলিশ হেফাজনের নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত বৃহস্পতিবার জলপাইগুড়ির উত্তররায়কত পাড়ায় বৃহ্নন্নলাদের একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চালায় বিএসএফ, শুল্ক দফতর এবং পুলিশ। উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ,দুটি ম্যাগজিন, দুটি বাংলাদেশী সিম কার্ড এবং একটি বাংলাদেশী জন্ম শংসাপত্র। গ্রেফতার করা হয় বৃহ্নন্নলা দলটির গুরুমা পিপাসা হালদারকে। আগ্নেয়াস্ত্র, বাংলাদেশী সিম কার্ড কেন প্রয়োজন হত বৃহ্নন্নলাদের? কোনো চক্র রয়েছে কি এর পেছনে? পুলিশ সুত্রে জানা গিয়েছে, এর উত্তর পেতেই পিপাসা হালদারকে হেফাজতে নেওয়া হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।