বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
18:02:22 | কলকাতা

টাকিতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, ভাইরাল অডিও

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

টাকিতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগের অডিও ভাইরাল। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলরকে আইনি নোটিশ ও মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন তিনি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভা এলাকায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই অভিযোগের পর টাকি পৌরসভার তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ দাসকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিজেপি নেত্রী। প্রিয়াঙ্কার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি এবং রাজনৈতিক দলের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রিয়াঙ্কা আরও দাবি করেন, প্রদ্যুৎ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তবে এই দাবিরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

অভিযোগ প্রমাণ-সহ আদালতে পেশ করার চ্যালেঞ্জ জানিয়ে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেত্রী। অন্যদিকে,প্রদ্যুৎ দাসের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ভাইরাল অডিও, অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে টাকিতে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।