বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
16:01:22 | কলকাতা

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাপসের তোপ,‘তৃণমূলেও সম্মান নেই, মানুষের কাছেও নয়’

kolkataরাজনীতি

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। সুদীপকে নিশানা করে তাপসের দাবি, তিনি যে দিকেই যান না কেন, সম্মান পাবেন না। তাঁর কথায়, ‘‘এদিকে যাক আর ওদিকে যাক, সম্মান তো পাবে না।’’

তাপস আরও বলেন, শুধু রাজনৈতিক দলের কাছেই নয়, সাধারণ মানুষের কাছেও সম্মান পাওয়া গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন প্রবীণ রাজনীতিকের আচরণেও সংযম থাকা দরকার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাপসের মন্তব্য, ‘‘এই বৃদ্ধ বয়সে তৃণমূলের কাছেও সম্মান পাবে না, সাধারণ মানুষের কাছেও পাবে না।’’

তাপসের এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দু’জনের মধ্যে রাজনৈতিক মতবিরোধ অবশ্য নতুন নয়। দলবদল এবং রাজনৈতিক অবস্থান নিয়ে অতীতেও একে অপরকে আক্রমণ করেছেন তাঁরা। এবার প্রকাশ্য মন্তব্যে সেই সংঘাত আরও একবার সামনে এল।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।