বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
21:52:57 | কলকাতা

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে? আলোচনার কেন্দ্রে হাসিরানি রথ

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে। সম্ভাব্য তালিকায় শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের নাম রয়েছে।চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মহল।

রাজকুমার বেরা,মানুষের মতামত:হাইভোল্টেজ নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া এই আসনে বিজেপি কাকে প্রার্থী করবে,তা নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে।সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের নাম।

সূত্রের খবর,সম্প্রতি রেয়াপাড়ার বিধায়ক কার্যালয়ে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।সেখানেই সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করা হয়েছে। সেই তালিকায় হাসিরানি রথের নামও গুরুত্ব পেয়েছে বলে জানা যাচ্ছে।

গত মে মাসে আততায়ীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। তিনি দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তাঁর মা হাসিরানি রথও দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। বিজেপির একাংশ মনে করছে, তাঁকে প্রার্থী করা হলে চন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্থানীয় মানুষের আবেগও দলের পক্ষে যেতে পারে।

তবে অঞ্জন ভারতী, মেঘনাদ পাল ও প্রলয় পালের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। শেষ পর্যন্ত বিজেপি কাকে টিকিট দেয়,এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।