বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
18:36:39 | কলকাতা

কংসাবতীতে ১২ ফুটের কুমির!পাঁশকুড়ায় আতঙ্ক,নদীতে নামতে নিষেধ বন দপ্তরের

জেলা ভিত্তিক সংবাদ

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পাঁশকুড়ার কংসাবতী নদীতে ১২–১৩ ফুটের কুমির দেখা যাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে। বন দপ্তর মাইকিং করে সতর্ক করেছে, নদীতে স্নান ও মাছ ধরতে নিষেধ করা হয়েছে।

একদিকে বর্ষার মরশুম , অপরদিকে ডিভিসি জল ছাড়ার ফলে ফুলেফেঁপে রয়েছে কংসাবতী নদী। তাঁর মাঝেই আচমকা দেখা মিলল জলদেবতার,আরে না না, স্বয়ং ভগবান নয়, দেখা মিলেছে এক বিশালাকৃতির কুমিরের। এমনই এক ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে ,আর তাতেই এক প্রকার আতঙ্ক ছড়িয়েছে পাঁশকুড়া এলাকা জুড়ে। প্রায় ১২-১৩ ফুট দৈত্যাকার কুমির কংসাবতী নদীর জলে ভেসে বেড়াচ্ছে। এমন ঘটনায় একপ্রকার আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।

তবে পাঁশকুড়া বনদপ্তরের তরফ থেকে প্রচার করা হয় নদীতে কুমির দেখা গিয়েছে বলে সে কারণে এলাকায় সতর্ক বার্তা দেওয়া হয়। নদীতে স্নান করতে কিংবা মাছ ধরতে নামতে নিষেধ করা হয়,একপ্রকার সাবধানতার প্রচার করা হয়।তবে এমন খবর ছড়িয়ে পড়তেই নদীর ধারে কুমির দেখার জন্য উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করে।

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।