বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
19:27:39 | কলকাতা

হাওড়া থেকে মুম্বই, দিল্লি থেকে সীমান্ত—সোনা পাচারচক্রের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান

NationalRecent News

দেশজুড়ে DRI-র অভিযানে প্রায় ৪১ কেজি বিদেশি সোনা উদ্ধার, যার মূল্য প্রায় ৬২ কোটি টাকা।বিমানবন্দর, রেলপথ ও সীমান্তে অভিযানে তিন বিদেশি-সহ ২৪ জন গ্রেফতার।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:দেশজুড়ে সোনা পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)। গত কয়েক দিনে বিভিন্ন রাজ্যে ছ’টি পৃথক অভিযানে প্রায় ৪১ কেজি বিদেশি সোনা, যার আনুমানিক মূল্য ৬২ কোটি টাকা,উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় তিন বিদেশি নাগরিক-সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে,দিল্লিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সোনা গলানো ও আকার দেওয়ার যন্ত্র-সহ ১০.২ কেজি সোনা উদ্ধার হয়। হাওড়া স্টেশনে এক যাত্রীর শরীরের সঙ্গে বিশেষভাবে তৈরি বেল্টে লুকিয়ে রাখা ৪.৬ কেজি সোনা উদ্ধার করা হয়।

ভারত-বাংলাদেশ সীমান্তেও বিএসএফের সহযোগিতায় প্রায় ১১.৩ কেজি বিদেশি সোনা উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশের চন্দৌলিতে গাড়ির গিয়ারবক্সের নীচে লুকিয়ে রাখা ২.৫৬ কেজি সোনা উদ্ধার হয়।

মুম্বই বিমানবন্দরে পাচারচক্রের সঙ্গে যুক্ত যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের কাছ থেকে সোনার পেস্ট ভর্তি আটটি ক্যাপসুল উদ্ধার করা হয়। চেন্নাই বিমানবন্দরেও শরীরে লুকিয়ে সোনা পাচারের অভিযোগে অভিযান চালানো হয়।এছাড়াও ট্রেন, বিমানবন্দর এবং বিভিন্ন পণ্যের ভিতরে সোনা লুকিয়ে পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। ডিআরআই জানিয়েছে, সংগঠিত পাচারচক্র ভেঙে দিতে অভিযান আরও জোরদার করা হবে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।