শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
17:30:57 | কলকাতা

দলবদলের পর সোশ্যাল মিডিয়ায় আক্রমণ, প্রতিকারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কাকলী

kolkataরাজনীতি

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ ডাঃ কাকলী ঘোষ দস্তিদার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে তাঁর ও পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি ও হেনস্তার অভিযোগ তুললেন। তাঁর দাবি,ফেসবুক ও ট্যুইটারে পোস্ট করে একটি আইটি সেলের তরফে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে লাগাতার গালিগালাজ ও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি এর প্রতিকার চেয়েছেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন সাংসদ।

রাজনৈতিক দলবদলের পর থেকেই তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ও আক্রমণাত্মক পোস্ট সামনে আসছে বলে তাঁর অভিযোগ। ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কাকলী ঘোষ দস্তিদার।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।