বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
23:33:38 | কলকাতা

বোর্ড গঠনের আগেই বিজেপিতে কোন্দল, প্রধান পদে মাম্পি না যমুনা?

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

ঝাড় আলতা-১ পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই বিজেপির অন্দরে দ্বন্দ্ব।প্রধান পদে নেতৃত্বের পছন্দ মাম্পি গায়েন,পুরনো কর্মীদের দাবি যমুনা রায়কে। বিক্ষোভে উত্তেজনা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের দখল বিজেপির হাতে গেলেও বোর্ড গঠনের আগেই প্রধানের পদ নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে বিরোধ। ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা-১ গ্রাম পঞ্চায়েতে বিজেপি নেতৃত্ব মাম্পি গায়েনকে প্রধান করতে চাইলেও দলের পুরনো কর্মী-সমর্থকদের একাংশের দাবি,যমুনা রায়কেই প্রধান করা হোক।

প্রধান নির্বাচন ঘিরে পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ দেখান বিজেপির একাংশ।পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিজেপির একাধিক নেতা।

বিক্ষোভকারীদের অভিযোগ, মাম্পি গায়েন আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিজেপিতে যোগ দিয়ে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন। তাঁদের প্রশ্ন,দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা পুরনো কর্মীদের বাদ দিয়ে কেন দলবদল করে আসা নেত্রীকে প্রধান করা হবে? অন্যদিকে,বিজেপি নেতৃত্বের পছন্দ মাম্পি গায়েনই। ফলে নেতৃত্বের সিদ্ধান্ত বনাম পুরনো কর্মীদের দাবিতে উত্তপ্ত ঝাড় আলতা-১।শেষ পর্যন্ত কার হাতে উঠবে প্রধানের চেয়ার, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।