বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
16:00:37 | কলকাতা

অবৈধ নির্মাণের অভিযোগে শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে পুরনিগমের অভিযান

জেলা ভিত্তিক সংবাদ

শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণের অভিযোগে পুরনিগমের অভিযান। অনুমতি ও অনুমোদিত নকশা যাচাই করা হয়।নিয়ম ভাঙার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বার্তা।

তপন রায়,মানুষের মতামত:অবৈধ নির্মাণের অভিযোগে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। পুরনিগমের সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও কর্মীরা এলাকায় গিয়ে নির্মাণকাজ খতিয়ে দেখেন।

পুরনিগম সূত্রে জানা যায়,নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কি না এবং অনুমোদিত নকশা মেনে কাজ হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নির্মাণের নথিপত্রও খতিয়ে দেখা হয়।

পুরনিগম কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। নিয়ম ভেঙে নির্মাণের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনেও শহরের বিভিন্ন ওয়ার্ডে অবৈধ নির্মাণের অভিযোগ পেলে অভিযান চালানো হবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে। এদিনের অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।