সোমবার, সেপ্টেম্বর 14, 2026
13:50:30 | কলকাতা

গ্রামীণ উন্নয়নে ট্রাম্প কার্ড! চাকরি ও ঋণের ডাবল ডোজ পঞ্চায়েত মন্ত্রীর!!!

Feature NewsNewsPublic Interest NewsRecent Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, পঞ্চায়েত দপ্তরে প্রচুর নিয়োগের সুযোগ রয়েছে এবং আগামী দিনে সেই শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

মন্ত্রীর দাবি, এই ঋণের মাধ্যমে মহিলারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে তুলে নিজেদের আয় বাড়াতে পারবেন। এছাড়াও কেন্দ্রের ‘লাখপতি দিদি’ কর্মসূচির আওতায় আরও বেশি সংখ্যক মহিলাকে বছরে এক লক্ষ টাকার বেশি আয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর এই ঘোষণায় গ্রামীণ এলাকায় কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের নতুন আশা তৈরি হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।