অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম ঘিরে বিতর্ক, ‘অনুপ্রবেশ রুখতেই কড়া তথ্য যাচাই’ দাবি অগ্নিমিত্রার!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্যের নতুন নারীকল্যাণ প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র ১২ পাতার দীর্ঘ আবেদনপত্র প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাধারণ মানুষের একাংশের অভিযোগ, অতিরিক্ত ব্যক্তিগত তথ্য ও নথির চাপে প্রকৃত উপভোক্তাদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন প্রশাসনিক কেন্দ্রে ক্ষোভও বাড়ছে আবেদনকারীদের মধ্যে। তবে বিজেপি এই বিতর্ককে জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করেছে। মন্ত্রী অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশিদের সরকারি প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাঁর দাবি, করদাতাদের অর্থ সুরক্ষিত রাখতেই আবেদনকারীদের পূর্ণাঙ্গ তথ্য নেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষের ক্ষোভ বনাম অনুপ্রবেশ রোখার রাজনৈতিক বার্তা— এই দুইয়ের টানাপোড়েনেই এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি।
