সোমবার, সেপ্টেম্বর 14, 2026
14:00:27 | কলকাতা

ভাঙরে চললো গুলি গুলিবিদ্ধ হলেন এক যুবক,তদন্তে পুলিশ

Newsজেলা ভিত্তিক সংবাদ

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:ভাঙরের ভাটিপোতায় সন্ধ্যায় গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।আহত হয়েছেন জাহির পুরকাইত নামে এক যুবক,যিনি বনগ্রামের বাসিন্দা হলেও ভাটিপোতায় ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে লেদার কমপ্লেক্স থেকে বাড়ি ফেরার পথে বাইকের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন জাহির। সেই সময় অজ্ঞাতপরিচয় এক বাইক আরোহী পেছন থেকে এসে গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাহির।তাঁকে দ্রুত কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনার তদন্তে নেমেছে চন্দনেশ্বর থানা ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। কে বা কারা এই হামলার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।