শনিবার, নভেম্বর 21, 2026
02:16:02 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিজেপি-তৃণমূল ছেড়ে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা, পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ

কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবার কংগ্রেসে যোগ দিলেন। বিজেপি ও তৃণমূল ছেড়ে তাঁর নতুন রাজনৈতিক ইনিংস ঘিরে পাহাড়ের রাজনীতিতে চর্চা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:উত্তরবঙ্গের পাহাড়ি রাজনীতিতে নতুন সমীকরণ। এবার কংগ্রেসে যোগ দিলেন কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গের এআইসিসি পর্যবেক্ষক প্রকাশ যোশি-সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে তাঁর যোগদান পর্ব সম্পন্ন হয়। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাঁকে কংগ্রেসে স্বাগত জানানো হয়।

কংগ্রেসে যোগ দিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, গোর্খাদের জন্য আজ পর্যন্ত যা উন্নয়ন হয়েছে, তার পিছনে কংগ্রেসের অবদান রয়েছে। হিল কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কংগ্রেসই করেছে বলে দাবি তাঁর। বিজেপি শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কাজ করেনি বলেও অভিযোগ করেন তিনি।

একসময় পাহাড়ে বিজেপির অন্যতম নেতা ছিলেন বিষ্ণুপ্রসাদ। গোর্খাল্যান্ড ইস্যুতে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়েও পরাজিত হন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলেও নির্বাচনে হারের পর এবার কংগ্রেসের হাত ধরলেন তিনি। পাহাড়ের রাজনীতিতে তাঁর এই দলবদল কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন