শনিবার, নভেম্বর 21, 2026
02:16:01 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৫০ হাজার টাকা ঘুষের দাবি,১৫ হাজার নিতে গিয়ে হাতেনাতে ধৃত! গ্রেফতার ডিভিশনাল ফায়ার অফিসারও

কোচবিহারে দুর্নীতি দমন শাখার বড় অভিযান! ফায়ার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ। ১৫ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত দমকলকর্মী। গ্রেফতার ডিভিশনাল ফায়ার অফিসারও। ঘটনায় চাঞ্চল্য কোচবিহারে।

তপন রায়,মানুষের মতামত:ফায়ার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে কোচবিহারে দুর্নীতি দমন শাখার জালে দুই দমকল আধিকারিক। শুক্রবার কোচবিহারের ডিভিশনাল ফায়ার অফিসে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় এক দমকলকর্মীকে হাতেনাতে ধরে ACB আধিকারিকরা। পরে গ্রেফতার করা হয় ডিভিশনাল ফায়ার অফিসারকেও।

অভিযোগ, এক বার-কাম-রেস্তরাঁর ফায়ার লাইসেন্স করিয়ে দেওয়ার বিনিময়ে ডিভিশনাল ফায়ার অফিসার ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। সেই টাকা আদায়ে মধ্যস্থতা করছিলেন কোচবিহার ডিভিশনের এক অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর।

দাবি করা টাকার প্রথম কিস্তি হিসেবে ১৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকা নেওয়ার সময় আগে থেকেই প্রস্তুত ACB আধিকারিকরা অভিযান চালিয়ে তাঁকে ধরে ফেলেন।ঘটনায় দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। ঘুষের এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন শাখা। ঘটনাকে কেন্দ্র করে দমকল বিভাগে চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন