শনিবার, নভেম্বর 21, 2026
02:16:08 | কলকাতা
সর্বশেষ সংবাদ

২১ নভেম্বর প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর!আইআইটি খড়্গপুর থেকে লখনউ—কী কী কর্মসূচি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ নভেম্বর পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ সফর করবেন। খড়্গপুরের আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তীতে যোগ দিয়ে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করবেন তিনি।পরে বৈশালীতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং লখনউয়ে কৌশল দীক্ষান্ত সমারোহে অংশ নেবেন।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:আগামী ২১ নভেম্বর পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ খড়্গপুরের আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের যাত্রাকে প্রতীকীভাবে তুলে ধরে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত আইআইটি খড়্গপুর দেশের প্রথম আইআইটি। প্রযুক্তিশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরপর বিহারের বৈশালীতে উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে উত্তরপ্রদেশের লখনউ পৌঁছে বিকেল সাড়ে ৫টা নাগাদ ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম ‘কৌশল দীক্ষান্ত সমারোহ’-এ যোগ দেবেন।

এই অনুষ্ঠানে আইটিআই, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট এবং প্রশিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির ৫২ জন জাতীয় স্তরের কৃতী শিক্ষার্থীকে সম্মানিত করা হবে। দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষায় তাঁদের সাফল্যকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন