শনিবার, নভেম্বর 21, 2026
02:16:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ! রানাঘাটে গ্রেফতার নদিয়ার বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস

রানাঘাটের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার নদিয়ার বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস। অভিযোগকারীদের দাবি,টাকা না দিলে ব্যবসা বন্ধ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হত। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ! গ্রেফতার নদিয়ার বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস। রানাঘাটের একাধিক ব্যবসায়ীর অভিযোগ, ফোন করে তাঁদের কাছে টাকা দাবি করতেন পিয়ালী। টাকা দিতে অস্বীকার করলে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত বলে দাবি অভিযোগকারীদের।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগকারীদের সঙ্গে পিয়ালী বিশ্বাস ও তাঁর সঙ্গীদের বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে একজন গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। এরপরই পিয়ালীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীরা। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত পিয়ালী বিশ্বাস নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সদস্য বলে জানা গিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, বাম ও তৃণমূল মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন