শনিবার, নভেম্বর 21, 2026
02:40:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কর আদায় থেকে ট্রাফিক সচেতনতা—এবার কাজে নামছে ‘বৃহন্নলা ব্রিগেড’! রাজ্যের নতুন উদ্যোগ

রূপান্তরকামীদের কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা বাড়াতে রাজ্যের উদ্যোগ। কলকাতা পুর এলাকায় কর আদায় এবং ট্রাফিক সচেতনতার কাজে যুক্ত হতে পারে ‘বৃহন্নলা ব্রিগেড’। সদস্যদের প্রশিক্ষণ ও ভাতা দেওয়ার পরিকল্পনা।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত: রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষের কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। সল্টলেকের শুভান্নতে পুর ও নগরোন্নয়ন দফতরের উচ্চপর্যায়ের বৈঠকে ‘বৃহন্নলা ব্রিগেড’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই উদ্যোগের মাধ্যমে রূপান্তরকামীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। পরিকল্পনা অনুযায়ী, কলকাতা পুর এলাকার বাড়ি বাড়ি গিয়ে বকেয়া কর আদায়ের কাজে যুক্ত করা হবে ব্রিগেডের সদস্যদের। পাশাপাশি শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্বও পালন করবেন তাঁরা।

ট্রাফিকের কাজে নামার আগে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। হেলমেট ও সিট বেল্ট ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে মানুষকে সচেতন করবেন তাঁরা।এই কাজে যুক্ত সদস্যদের নির্দিষ্ট ভাতা বা স্টাইপেন্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের এই উদ্যোগ রূপান্তরকামীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার পাশাপাশি সমাজের মূলস্রোতে তাঁদের আরও সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন