শুক্রবার, নভেম্বর 13, 2026
05:38:43 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সোনা পাপ্পু মামলায় ইডির পরবর্তী পদক্ষেপ কী?প্রাক্তন ডিসির ২.৭৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

সোনা পাপ্পু জমি দখল মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের ২.৭৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করল ইডি। তালিকায় কলকাতার তিনটি ফ্ল্যাট ও কান্দির জমি।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:সোনা পাপ্পু জমি দখল মামলায় বড়সড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাস এবং তাঁর পরিবারের নামে থাকা প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে কলকাতার তিনটি ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে একটি জমি রয়েছে।

জমি দখল ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন পুলিশকর্তা। অভিযোগ, সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে যোগসাজশ করে কলকাতার একাধিক মূল্যবান জমি দখলের কাজে যুক্ত ছিলেন তিনি।

ইডির দাবি, এই চক্রের মাধ্যমে অন্তত ৫০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। অন্যদিকে, পদে থাকাকালীন অবৈধ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ২ কোটি ৮৯ লক্ষ টাকার বেশি আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে শান্তনুর বিরুদ্ধে। ইতিমধ্যেই মামলায় চার্জশিট জমা দিয়েছে ইডি। নতুন করে সম্পত্তি বাজেয়াপ্তের ঘটনায় তদন্তে আরও চাপ বাড়ল প্রাক্তন পুলিশকর্তার উপর।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন