দীপাবলির শুভেচ্ছাবার্তায় ‘খুশিওঁ কা ঈদ’ শব্দবন্ধ ব্যবহার করে বিতর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মন্তব্যকে ঘিরে কংগ্রেসের বিরুদ্ধে তোষণনীতি ও ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগ বিজেপির।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দীপাবলির শুভেচ্ছাবার্তায় ‘খুশিওঁ কা ঈদ’ (খুশির ঈদ) শব্দবন্ধ ব্যবহার করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী-সহ দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী অভিযোগ করেন, উৎসবের দিনেও কংগ্রেস তোষণনীতি ও ভোটব্যাঙ্কের রাজনীতি থেকে বেরোতে পারছে না।
সমাজমাধ্যমে খাড়গের মন্তব্যের পাশাপাশি সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় বাবরি মসজিদ ধ্বংস নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গও তোলেন তিনি। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীও কংগ্রেসকে নিশানা করে দাবি করেন, দলটির অবস্থান সনাতন সংস্কৃতির প্রতি অসম্মানজনক। তাঁর বক্তব্য, বাবরি মসজিদ বিতর্ক থেকে খাড়গের দীপাবলি বার্তা—সব ক্ষেত্রেই কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও খাড়গের মন্তব্যকে ঘিরে বিজেপির এই আক্রমণ রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
