শুক্রবার, নভেম্বর 6, 2026
00:55:54 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সিঙ্গুরে ফিরতে পারে গাড়ি শিল্প!টাটার বদলে অশোক লেল্যান্ডের বিনিয়োগের ইঙ্গিত শুভেন্দুর,আলোচনা ৬৫০ কোটি টাকা নিয়ে

সিঙ্গুরে নতুন করে গাড়ি শিল্প গড়ার সম্ভাবনা। অশোক লেল্যান্ডের সঙ্গে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত:একসময় টাটার ন্যানো কারখানার স্বপ্ন দেখেছিল হুগলির সিঙ্গুর। কিন্তু আন্দোলনের জেরে সেই প্রকল্প বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে শিল্পের অপেক্ষায় থাকা সিঙ্গুরে এবার নতুন করে গাড়ি শিল্প গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার নতুন শিল্পনীতি চালুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিঙ্গুরে শিল্প গড়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, অশোক লেল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। সিঙ্গুরে প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।অশোক লেল্যান্ড মূলত বাস ও ট্রাকের মতো ভারী গাড়ি তৈরি করে। ফলে সেখানে কারখানা তৈরি হলে হুগলি-সহ রাজ্যের শিল্পক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

উল্লেখ্য, ২০০৬ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সিঙ্গুরে টাটার ন্যানো প্রকল্প শুরু হয়েছিল। জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলনের জেরে শেষ পর্যন্ত টাটা গোষ্ঠী সিঙ্গুর ছেড়ে চলে যায়। ২০১১ সালে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেন।এবার সেই সিঙ্গুরেই নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে কবে প্রকল্প বাস্তবায়িত হবে, তা এখনও স্পষ্ট নয়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন