২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৩৫০০ কোটি টাকা। নতুন কর ছাড়াই এই বিপুল রাজস্ব বৃদ্ধি কীভাবে সম্ভব, প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী।
স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত:রাজ্যে রাজস্ব আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের রাজস্ব আদায় হয়েছিল ৩৩ হাজার ৭৮৮ কোটি টাকা। সেখানে ২০২৬ সালের একই সময়ে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ২৮১ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা।
এই পরিসংখ্যান সামনে রেখেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, রাজ্যে নতুন করে কোনও কর আরোপ করা না হলে রাজস্ব আদায়ে এত বড় অঙ্কের বৃদ্ধি কীভাবে সম্ভব হল? অতিরিক্ত এই অর্থের উৎস কী, তা নিয়েই রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি। এই প্রশ্নকে ঘিরে রাজ্যের আর্থিক হিসাব-নিকাশ এবং সরকারের রাজস্ব বৃদ্ধির উৎস নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
