বৃহস্পতিবার, নভেম্বর 5, 2026
01:12:43 | কলকাতা
সর্বশেষ সংবাদ

প্রথমে ধোঁয়া,তারপর বিকট বিস্ফোরণ! হাড়োয়ায় কী ঘটেছিল?

শর্ট সার্কিট থেকে আগুন,তারপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! ভস্মীভূত পরপর তিনটি দোকান, আতঙ্ক বসিরহাটে

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের হাড়োয়া থানা এলাকার নাসিরআটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। এরপর একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি দোকানে। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের তীব্র শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা চিৎকার করে একত্রিত হন এবং দ্রুত হাড়োয়া থানার পুলিশ ও দমকল বিভাগে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পরপর তিনটি দোকানে তা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত দমকল, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে তিনটি দোকান এবং দোকানের ভিতরে থাকা সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন