আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কলকাতার দফতরে ইডির তল্লাশি ঘিরে মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ। রায় স্থগিত রেখেছে শীর্ষ আদালত।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কলকাতায় সংস্থার দফতরে ইডির তল্লাশি ঘিরে মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে। তবে রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফলে এই মামলায় ইডির আবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হবে,তা জানতে অপেক্ষা করতে হবে।
গত ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে আই-প্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
তল্লাশির সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে উপস্থিতি এবং নথি সরিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।ইডির অভিযোগ, তদন্তে বাধা দেওয়া হয়েছিল।অন্যদিকে, তৃণমূলের দাবি, নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে দলের গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনী কৌশল সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল কেন্দ্রীয় সংস্থা।এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকেই নজর রাজনৈতিক মহলের।
