বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026
04:46:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গাইঘাটায় ধানের জমি থেকে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীর গলাকাটা দেহ উদ্ধার,আটক এক

উত্তর ২৪ পরগনার গাইঘাটার বর্ণবেড়িয়ায় ধানের জমি থেকে বাসুদেব দাসের গলাকাটা মৃতদেহ উদ্ধার।ঘটনায় এক ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার গাইঘাটার বর্ণবেড়িয়া এলাকায় ধানের জমি থেকে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার দুপুরে স্থানীয় কৃষকরা জমির মধ্যে রক্তাক্ত দেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ। মৃতের নাম বাসুদেব দাস। তিনি পার্শ্ববর্তী নোরাদহ গ্রামের বাসিন্দা এবং এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা নাগাদ জবা ফুলের জমিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বাসুদেব। পরে তাঁর চাষের জমির পাশ থেকেই দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই ঘটনায় নাড়ুগোপাল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মৃতের স্ত্রী দীপা দাসের অভিযোগ, নাড়ুগোপাল ও তাঁর স্ত্রী এই ঘটনার সঙ্গে জড়িত। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তবে এই অভিযোগের সত্যতা এখনও পুলিশের তদন্তে নিশ্চিত হয়নি। ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা,নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন