বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026
04:46:27 | কলকাতা
সর্বশেষ সংবাদ

স্কুলব্যাগে আগ্নেয়াস্ত্র!এনজেপি স্টেশনে পুলিশের জালে বিহারের দুই যুবক

তপন রায়,মানুষের মতামত:উৎসবের মরশুমে ট্রেনে আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল করল পুলিশ। নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে যৌথ অভিযানে গ্রেপ্তার হল বিহারের দুই যুবক। ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯)। দু’জনেরই বাড়ি বিহারের খাগারিয়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথ অভিযান চালায়। ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ডাউন বিবেক এক্সপ্রেসের সাধারণ কামরায় তল্লাশি চালিয়ে সন্দেহের ভিত্তিতে ওই দু’জনকে আটক করা হয়। তাঁদের স্কুলব্যাগ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আলিপুরদুয়ার থেকে এনজেপি হয়ে কিষানগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। সোমবার তাঁদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনার পিছনে বড় কোনও পাচারচক্র রয়েছে কি না,তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে জিআরপি। তদন্ত চলছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন