সোমবার, অক্টোবর 26, 2026
14:49:48 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মধ্যরাতে মেদিনীপুর বাসস্ট্যান্ডে আগুন! পরপর ৩টি বাস ক্ষতিগ্রস্ত,নেপথ্যে কী?

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সোমবার গভীর রাতে আগুন। ক্ষতিগ্রস্ত তিনটি বাস, দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে,হতাহতের খবর নেই।

রাজকুমার বেরা,মানুষের মতামত: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।সোমবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ এই আগুন লাগে। আগুনের গ্রাসে চলে আসে পরপর তিনটি বাস।এর মধ্যে দুটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্য একটি বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গভীর রাতে বাসস্ট্যান্ডে আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই তিনটি বাসের ক্ষতি হয়।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার বিস্তারিত জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এই অগ্নিকাণ্ডের জেরে বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্তের পর আরও স্পষ্ট হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন