বুধবার, অক্টোবর 7, 2026
03:57:48 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পটাশপুরে গৃহবধূর রহস্যমৃত্যু,শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূ সঙ্গীতা কুইলা রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার।নির্যাতন ও খুনের অভিযোগ তুলেছে বাপের বাড়ির পরিবার। তদন্তে পুলিশ।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব- মেদিনীপুরের পটাশপুরে শ্বশুরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সঙ্গীতা কুইলা রায়। পটাশপুর ২ নম্বর ব্লকের খাড় রতনপুর গ্রামে শ্বশুরবাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে পরিবারের দাবি। প্রায় দু’বছর আগে দিপু রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ির সঙ্গে অশান্তি চলত। আর্থিকভাবে দুর্বল পরিবারের কাছে যৌতুকের দাবিও করা হতো বলে অভিযোগ। পরিবারের দাবি, মৃত্যুর সময় সঙ্গীতা প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কয়েকদিন আগে বাপের বাড়িতে থাকার পর রবিবার শ্বশুরবাড়িতে ফেরেন তিনি। সোমবার অশান্তির পর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে পরিবারের অভিযোগ। মৃতার বাবা অনুকূল কুইলা দাবি করেছেন, তাঁর মেয়েকে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যদিও অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন