রবিবার, নভেম্বর 22, 2026
19:44:03 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি আলিপুরদুয়ারে, আহত ৫ শ্রমিক

আলিপুরদুয়ারের ঘরঘড়িয়া নদীর উপর নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়ে আহত ৫ শ্রমিক। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তাঁদের। দুর্ঘটনার কারণ ঘিরে তদন্তের দাবি।

তপন রায়,মানুষের মতামত:ফোরলেন রাস্তা নির্মাণের কাজ চলাকালীন ভেঙে পড়ল ঘরঘড়িয়া নদীর উপর নির্মীয়মাণ সেতুর একাংশ। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচ শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার-১ ব্লকের ঘরঘড়িয়া বাজার সংলগ্ন এলাকায়।

গতকাল রাতে সেতু নির্মাণের কাজ চলাকালীন আচমকাই একটি অংশ ভেঙে পড়ে। প্রাথমিকভাবে নদীর জলস্তর বৃদ্ধির কারণে বিপত্তি ঘটেছে বলে অনুমান করা হলেও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। উদ্ধার করে আহত শ্রমিকদের প্রথমে বাবুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চারজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এবং একজনকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়।প্রশাসন সূত্রে খবর, আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে নির্মাণকাজের গুণমান ও সেতু ভেঙে পড়ার কারণ নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন