বুধবার, অক্টোবর 7, 2026
04:00:25 | কলকাতা
সর্বশেষ সংবাদ

লাইসেন্স ছাড়া পশুপাখি বিক্রি নয়!গ্যালিফ স্ট্রিটে কড়া কলকাতা হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটে পশুপাখি বিক্রির ক্ষেত্রে এবার আরও কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় নথি ছাড়া কোনও পশুপাখি বিক্রি করা যাবে না বলে স্পষ্ট করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

শুনানিতে শহরের ফুটপাথ দখল করে ব্যবসা চলা নিয়েও উদ্বেগ প্রকাশ করে আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, ফুটপাথ পথচারীদের জন্য; সেখানে বেআইনি ভাবে দোকান বা ব্যবসা চালানো বরদাস্ত করা যায় না। আইন অনুযায়ী নিষিদ্ধ বা সংরক্ষিত কোনও পশুপাখির কেনাবেচাও করা যাবে না।

আদালত জানিয়েছে, যারা নিজেদের বৈধ ব্যবসায়ী বলে দাবি করছেন, তাঁদের প্রয়োজনীয় নথি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে যাচাই করাতে হবে। গ্যালিফ স্ট্রিটে প্রকৃতপক্ষে কারা বৈধভাবে ব্যবসা করার অধিকারী, তা নিশ্চিত করতে পুলিশকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কুকুর-বিড়ালের রেজিস্ট্রেশন নিয়েও আদালত গুরুত্ব দিয়েছে। আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। সেদিন ফের সংশ্লিষ্ট পক্ষগুলিকে রিপোর্ট জমা দিতে হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন