মঙ্গলবার, অক্টোবর 6, 2026
04:08:57 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৭ অক্টোবর জিএসটি পরিষদের বৈঠক:ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য কী বদল আসতে পারে?

ছোট ব্যবসায়ীদের নথিভুক্তি, কর সংক্রান্ত কাজের জটিলতা কমানো ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাকে আরও কার্যকর করার দিকে নজর;সাধারণ মানুষের পকেটে প্রভাব নিয়েও কৌতূহল|

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:দেশের কর ব্যবস্থায় ফের বড় নজর। ৭ অক্টোবর বসতে চলেছে জিএসটি পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক।এই বৈঠক ঘিরে ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। কর দেওয়ার পদ্ধতি আরও সহজ করা,ব্যবসায়ীদের কাগজপত্রের ঝামেলা কমানো এবং অনলাইনে বিভিন্ন কাজ দ্রুত করার মতো বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পেতে পারে।

বিশেষ করে ছোট ব্যবসায়ীদের জন্য জিএসটি নথিভুক্তির বিষয়টি গুরুত্বপূর্ণ। নতুন ব্যবসা শুরু করার সময় করের আওতায় নথিভুক্তি,প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং তথ্য যাচাই করতে অনেক সময় সমস্যায় পড়তে হয়।ইতিমধ্যেই কম ঝুঁকির ছোট ব্যবসার ক্ষেত্রে দ্রুত ও সহজে জিএসটি নথিভুক্তির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনের ব্যবস্থাকে আরও সরল করার বিষয়েও নজর রয়েছে।জিএসটি পরিষদের লক্ষ্য হল কর ব্যবস্থাকে এমনভাবে সহজ করা, যাতে ব্যবসায়ীদের অযথা দৌড়ঝাঁপ কমে এবং কর সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করা যায়। অনলাইনে তথ্য পূরণ, স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, চালান তৈরি এবং পণ্য পরিবহণের অনুমতিপত্রের মতো ব্যবস্থাগুলিও ধীরে ধীরে আরও প্রযুক্তিনির্ভর হচ্ছে।

এর সুফল সবচেয়ে বেশি পেতে পারেন ছোট দোকানদার,ক্ষুদ্র ব্যবসায়ী,পরিষেবা প্রদানকারী এবং অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। নিয়মকানুন সহজ হলে সময় যেমন বাঁচবে, তেমনই কমতে পারে প্রশাসনিক ঝামেলাও।তবে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন—জিএসটি ব্যবস্থা সহজ হলে কি বাজারে পণ্যের দামও কমবে? এর উত্তর নির্ভর করবে পরিষদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। কোন পণ্য বা পরিষেবায় করের পরিবর্তন হচ্ছে, তার উপরই নির্ভর করবে মানুষের পকেটে তার প্রভাব।তাই ৭ অক্টোবরের বৈঠকের দিকে নজর থাকবে তিনটি বিষয়ে—কর ব্যবস্থায় কী পরিবর্তন হচ্ছে, ব্যবসায়ীদের কতটা স্বস্তি মিলছে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটে তার প্রভাব কতটা পড়ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন