মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২১ সালের চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশের অভিযোগে SSKM ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিস। গোপনীয়তা রক্ষা ও ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এবং ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের সংশ্লিষ্ট পদাধিকারীদের কাছে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
নোটিসে অভিযোগ করা হয়েছে, একটি সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত নথি বলে দাবি করা কিছু নথি প্রকাশ্যে আনা হয়েছে। এর ফলে তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং চিকিৎসা সংক্রান্ত তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়ে থাকতে পারে বলে প্রশ্ন তোলা হয়েছে।
আইনজীবীর বক্তব্য, কোনও ব্যক্তির মানহানি করা বা রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তাঁর চিকিৎসা সংক্রান্ত নথি বলে দাবি করা কোনও তথ্য প্রকাশ করা আইনত গ্রহণযোগ্য নয়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তিগত চিকিৎসা-তথ্য প্রকাশ করা যায় না বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
