উত্তরাখণ্ডের চৌবাটিয়ায় শুরু ভারত ও UAE-র যৌথ সামরিক মহড়া ‘Mountain Guardian 2026’। পাহাড়ি যুদ্ধ, ড্রোন অপারেশন, ফায়ারিং ও নজরদারি কৌশলে যৌথ প্রশিক্ষণ নেবে দুই দেশের সেনা।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:উত্তরাখণ্ডের চৌবাটিয়ায় শুরু হল ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির যৌথ সামরিক মহড়া ‘মাউন্টেন গার্ডিয়ান ২০২৬’। ৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। লক্ষ্য—দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয়, পারস্পরিক বোঝাপড়া এবং পাহাড়ি যুদ্ধে দক্ষতা আরও বাড়ানো।
এই মহড়ায় ভারত ও UAE—দুই দেশের ৪৬ জন করে মোট ৯২ জন সেনা অংশ নিচ্ছেন। ভারতীয় বাহিনীতে রয়েছে ভৈরব ব্যাটালিয়নের জওয়ান, আর UAE-র তরফে অংশ নিচ্ছে একটি মাউন্টেন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। দুই দেশের মহিলা অফিসার ও কমব্যাট্যান্টরাও বিভিন্ন বিশেষজ্ঞ ভূমিকায় অংশ নিচ্ছেন।
মহড়ায় যৌথ পরিকল্পনা, কৌশলগত অনুশীলন, ফায়ারিং, নজরদারি গ্রিড তৈরি, ড্রোন অপারেশন, রক ক্লাইম্বিং, বাধা অতিক্রম এবং শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ হবে। প্রযুক্তিনির্ভর অভিযান ও পাহাড়ি যুদ্ধের কৌশলও ভাগ করে নেবেন দুই দেশের সেনারা।এই মহড়ার মাধ্যমে ভারত-UAE সামরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
