মঙ্গলবার, অক্টোবর 6, 2026
04:09:23 | কলকাতা
সর্বশেষ সংবাদ

স্কুলের ভিতরে কী চলছিল? শিক্ষক-নাবালিকা ছাত্রীকে ঘিরে চাঞ্চল্য, উত্তেজিত জনতা

মালদার হরিশ্চন্দ্রপুরে স্কুলের নির্ধারিত সময়ের বাইরে শিক্ষক ও নাবালিকা ছাত্রীর প্রবেশ ঘিরে চাঞ্চল্য।শিক্ষককে মারধরের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ।

তপন সরকার,মানুষের মতামত:স্কুলের নির্ধারিত সময়ের বাইরে এক নাবালিকা ছাত্রীর সঙ্গে এক শিক্ষকের স্কুলে প্রবেশকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। সোমবার সকালে টাউন লাইব্রেরি সংলগ্ন একটি বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রের দাবি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক ও ছাত্রীকে ভোরে কিংবা বিকেলে স্কুলে ঢুকতে দেখা যেত। এরপর স্কুলের দরজায় তালা লাগিয়ে দেওয়া হত বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। এদিন ফের নির্ধারিত সময়ের বাইরে দু’জনকে স্কুলে ঢুকতে দেখে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া যায় বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ ওই শিক্ষককে মারধর করেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশও বিক্ষোভের মুখে পড়ে বলে অভিযোগ। পরে পুলিশ শিক্ষক ও ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন